September 3, 2026, 4:54 am

এশিয়ান গেমসে বাংলাদেশের নেতৃত্বে লিটন

অভয়নগর প্রতিবেদক

২০তম এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়ে গড়া এই দলের অধিনায়ক করা হয়েছে লিটন কুমার দাসকে। তাঁর সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তাওহীদ হৃদয়। এশিয়ান গেমসের ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এই দল।

দলে ব্যাটিং বিভাগে রয়েছেন লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমনের মতো পরিচিত ক্রিকেটার। মিডল অর্ডারে থাকছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলী চৌধুরী। অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন শেখ মেহেদী হাসান ও সাইফ উদ্দিন। অভিজ্ঞতা ও বৈচিত্র্যনির্ভর বোলিং আক্রমণে জায়গা পেয়েছেন রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড হলো—লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।



ফেসবুক কর্নার