October 27, 2026, 2:24 pm
শিরোনাম :
রিজভীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সরকার সব দিক থেকেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে: আখতার হোসেন প্রধানমন্ত্রীর আশপাশের লোকদের পকেটে ফিরতি টিকিট থাকে: হাসনাত সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে’ শেখ হাসিনা ফিরলে আইনি প্রক্রিয়ায় বিচার হবে: উপদেষ্টা এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ২৯ অক্টোবরের বদলে ৩১ অক্টোবর কুমিল্লায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার সামুদ্রিক নিরাপত্তা জোরদারে বাংলাদেশ-জাপান চুক্তি স্বাক্ষর স্বাস্থ্যসেবা উন্নয়নে সাসাকাওয়া ফাউন্ডেশনের সহযোগিতা চাইলেন জুবাইদা রহমান পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে আহত ১

বরিশালে যুবককে কুপিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

বিল্লাল হোসেন

বরিশালের বাকেরগঞ্জে সুমন (৩২) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কবাই ইউনিয়নের ফরাজি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন কবাই ইউনিয়নের কালেরকাঠি গ্রামের আদম আলী শিকদার ওরফে আদি মিস্ত্রির ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে ফরাজি মার্কেট এলাকায় রেগান (৩০) নামে এক ব্যক্তির সঙ্গে সুমনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সুমন দা দিয়ে রেগানকে কোপ দেন বলে অভিযোগ রয়েছে। রেগান হাত দিয়ে কোপ ঠেকানোর চেষ্টা করলে তার হাতে আঘাত লাগে।
পরে এ খবর পেয়ে রেগানের সহযোগী হিসেবে পরিচিত বাবুল শিকদারের ছেলে সুমন শিকদার ও মনা তালুকদারসহ কয়েকজন ঘটনাস্থলে আসেন। স্থানীয়দের দাবি, তারা সুমনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত সুমনকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সত্যজিৎ তাকে মৃত ঘোষণা করেন। এদিকে নিহতের মা মনোয়ারা বেগম অভিযোগ করেন, স্থানীয় মনা তালুকদারের সঙ্গে তার ছেলে সুমনের দ্বিতীয় স্ত্রী মনি (২২)-এর কথিত অনৈতিক সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরেই তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, কবাই ইউনিয়নে মারামারির ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গুরুতর আহত অবস্থায় সুমন নামে একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।



ফেসবুক কর্নার