September 12, 2026, 6:35 pm

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ১৮ সেপ্টেম্বর প্রার্থী ঘোষণা

অভয়নগর প্রতিবেদক

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হবে আগামী ১৮ সেপ্টেম্বর। দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমাদানের পর জাতীয় স্থায়ী কমিটির মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী চূড়ান্ত করার কথা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী এ তথ্য জানান।
রুহুল কবীর রিজভী বলেন, আগামী ২৯ অক্টোবর বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন ঠাকুরগাঁও-১-এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপির হয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী, তারা আগামী ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন। পরদিন ১৬ সেপ্টেম্বর উত্তোলন করা মনোনয়নপত্র জমা নেওয়া হবে। এরপর ১৮ সেপ্টেম্বর দলের জাতীয় স্থায়ী কমিটির মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই আসনের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান রিজভী। তিনি বলেন, ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সারা দেশে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হবে এবং জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে মশারি সরবরাহ করা হবে। নামকরা চিকিৎসক ও বিশেষজ্ঞদের মাধ্যমে তৈরি করা ডেঙ্গু প্রতিরোধবিষয়ক প্রচারপত্র ঢাকাসহ সারা দেশে বিতরণ করা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম, রেডিও ও টেলিভিশনে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। স্কুল, মাদরাসা ও হাটবাজারে আবর্জনা ফেলার জন্য বিন স্থাপনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি



ফেসবুক কর্নার