September 18, 2026, 9:13 am

ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব থেকে রহিমের পদত্যাগ

অভয়নগর প্রতিবেদক

ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের সদস্য পদ থেকে স্বেচ্ছায় ও অবিলম্বে কার্যকরভাবে পদত্যাগ করেছেন লায়ন এম. এ. রহিম চৌধুরী রায়হান। ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তিনি প্রেসক্লাবের সভাপতির কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ফটিকছড়ি উত্তর উপজেলায় একাধিক প্রেসক্লাব থাকায় সাংবাদিকদের মধ্যে ঐক্য, সমন্বয় ও সাংগঠনিক শক্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে। সাংবাদিকদের বৃহত্তর স্বার্থে একটি ঐক্যবদ্ধ, গ্রহণযোগ্য ও শক্তিশালী প্রেসক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও মত দেন তিনি।
রহিম চৌধুরী সাংবাদিকতার পেশাগত মর্যাদা রক্ষায় প্রকৃত সাংবাদিকদের পরিচয় ও পেশাগত কার্যক্রম যথাযথভাবে যাচাই-বাছাইয়ের ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, কোনো গণমাধ্যম প্রতিষ্ঠান বা অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ততার দাবির পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির বাস্তব পেশাগত কার্যক্রম ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা জরুরি। পদত্যাগপত্রে তিনি বিদ্যমান প্রেসক্লাব ও সাংবাদিকদের সমন্বিত উদ্যোগে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব দেন। এজন্য প্রথমে সাংবাদিকদের পেশাগত পরিচয় যাচাই করে স্বচ্ছ সদস্য তালিকা তৈরির পর যোগ্য সদস্যদের অংশগ্রহণে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের আহ্বান জানান।



ফেসবুক কর্নার