November 19, 2026, 10:52 am
শিরোনাম :
কালনা সেতু অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ, আটক কর্মীকে পুলিশে দিল ছাত্রদল পঞ্চগড়ে সীমান্ত সুরক্ষায় নতুন বিওপি উদ্বোধন লকডাউন ঘিরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সতর্ক অবস্থানে ছাত্রদল রাঙ্গাবালীসহ পাঁচ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস ২০৩৫ সালে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম: পিউর পূর্বাভাস পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ ও ধ্বংসের আহ্বান শি জিনপিংয়ের বেরোবি হলে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের মানিকগঞ্জে ‘মুক্তিযোদ্ধা শিশুপার্ক’ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ও এমপির ক্লিনিকে হামলা-অগ্নিসংযোগ আ.লীগ আবারও হত্যার রাজনীতি শুরু করেছে: রিজভী

শেখ হাসিনার ফেরা নিয়ে নাগরিক অধিকারের কথা বললেন রুমিন

অভয়নগর প্রতিবেদক

**বাংলাদেশের কোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে এবং দেশে ফিরতে পারেন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, সংবিধানে নাগরিকের এ অধিকার স্পষ্টভাবে দেওয়া আছে। তবে কেউ দেশে ফিরলে সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হবে, সেটি সরকারই নির্ধারণ করবে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, ‘বাংলাদেশের কোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে এবং দেশে ফিরতে পারেন। এটা তার সাংবিধানিক অধিকার। তবে তিনি দেশে ফিরে এলে সরকার কী করবে, সেটা সরকারই নির্ধারণ করবে।’ একই বক্তব্য একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসেছে। **

এর আগে আবদুল কাদির শাহ পাঠাগারের উদ্যোগে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ভাষাসৈনিক অলি আহাদ সম্মাননা স্মারক’ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুমিন ফারহানা। তার বাবা ভাষাসৈনিক অলি আহাদের স্মরণে শিক্ষার্থীদের এ সম্মাননা দেওয়া হয়। বক্তব্যে তিনি বলেন, ১৯৪৮ সালে ভাষা আন্দোলনের সূচনা হলেও অলি আহাদের অবদান ইতিহাসে যথাযথভাবে লিপিবদ্ধ হয়নি। দেশের ইতিহাস অনেক সময় রাজনৈতিক বয়ানের ভিত্তিতে লেখা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রুমিন বলেন, যে দল যখন ক্ষমতায় থাকে, ইতিহাস অনেক সময় তাদের দৃষ্টিভঙ্গিতেই লেখা হয়। এ কারণে অলি আহাদ, মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরে বাংলা এ কে ফজলুল হকের মতো ব্যক্তিত্বদের জীবন ও অবদান নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে তুলে ধরা প্রয়োজন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক দেওয়ার পাশাপাশি লাঠিখেলা ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

সম্প্রতি জাতীয় সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা বিএনপির ঝাড়ু মিছিল এবং বক্তব্য প্রত্যাহার না করলে তাকে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাজনীতিতে এসব নতুন কিছু নয়। তার ভাষ্য, রাজনীতিতে ভিন্নমত থাকবে, মিছিল-মিটিং হবে এবং কাউকে অবাঞ্ছিত ঘোষণার ঘটনাও ঘটতে পারে। এগুলো রাজনীতির স্বাভাবিক অংশ বলেও মন্তব্য করেন তিনি। রাজনীতিকদের বক্তব্যের জবাব সাধারণ মানুষই দেয় বলেও উল্লেখ করেন রুমিন ফারহানা। এ অনুষ্ঠানে মানুষের উপস্থিতিকে তিনি তার বক্তব্যের উদাহরণ হিসেবে তুলে ধরেন। অনুষ্ঠানের নিরাপত্তার বিষয়ে সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) জাহাঙ্গীর আলম বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। অনুষ্ঠানের আশপাশে ৫০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন।



ফেসবুক কর্নার