September 20, 2026, 10:07 pm

চট্টগ্রামে যুবতীদের প্রতারণার অভিযোগ, তদন্তের দাবি

আবু বক্কর সিদ্দিক, স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের আনোয়ারা এলাকায় উর্মি আক্তার নামে এক নারীর বিরুদ্ধে প্রতারণা, অর্থ নেওয়া ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন কয়েকজন যুবক। ভুক্তভোগীদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগের পর বিভিন্নভাবে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। অভিযোগকারীরা জানান, ২০২৬ সালের মে থেকে আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে একাধিক বিকাশ নম্বরে টাকা পাঠানোর তথ্য তাদের কাছে রয়েছে। পরে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে তারা দাবি করেন। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে উর্মি আক্তার ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
অভিযোগকারীদের আরও দাবি, বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর তাদের এবং সাংবাদিকদের ভয়ভীতি দেখানো হয়েছে। গত ৭ আগস্ট পুলিশ পরিচয়ে এক ব্যক্তি সাংবাদিক মোঃ আবু বক্কর সিদ্দিককে সংবাদ প্রকাশ না করার জন্য চাপ দেন বলেও অভিযোগ করা হয়েছে। বিষয়টি জানতে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ জানান, উর্মি আক্তার থানায় আসার বিষয়টি তাঁর জানা নেই এবং এসআই জুয়েলের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের কথাও তিনি অবগত নন। ফলে পুলিশ পরিচয়ে কল দেওয়ার বিষয়টি কে বা কারা করেছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগকারীরা এ ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা দাবি করেছেন।
এর আগে গত ১৫ জুন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উর্মি আক্তার ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল বলে স্থানীয়রা জানান। ওই বৈঠকে তিনি ভুল স্বীকার করে ভবিষ্যতে কারও সঙ্গে প্রতারণা না করার অঙ্গীকার করেছিলেন বলে দাবি করা হয়। স্থানীয় ইউপি সদস্য রহিম মেম্বার বলেন, তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের একাধিকবার সতর্ক করা হয়েছে। তবে নতুন করে অভিযোগ ওঠায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



ফেসবুক কর্নার