September 22, 2026, 10:40 pm

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

বরগুনার বেতাগীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া এবং উত্ত্যক্তের অভিযোগ পুলিশকে জানানোয় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে ফয়সাল মৃধা নামে এক যুবকের বিরুদ্ধে। সোমবার (২১ সেপ্টেম্বর) স্কুল ছুটির পর সরিষামুড়ি ইউনিয়নের গাবতলী এলাকায় বাড়ি ফেরার পথে ওই শিক্ষার্থীকে মারধর করা হয় বলে অভিযোগ। এতে তার তিনটি দাঁত পড়ে গেছে এবং আরও দুটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর সহপাঠীদের কাছ থেকে খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষকরা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহত শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, ফয়সাল বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বাড়ির বাইরে টয়লেটে গেলে ফয়সাল দরজার ফাঁক দিয়ে তার শরীরে হাত দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় শিক্ষার্থীর চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে ফয়সাল সেখান থেকে চলে যান। পরে শিক্ষার্থীর মা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর স্থানীয় ইউপি সদস্য মো. ইদ্রিসসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে দুই দিন পর স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে ফের শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে।
এ ঘটনায় সোমবার রাতে শিক্ষার্থীর মা বাদী হয়ে বেতাগী থানায় মামলা করেছেন। পুলিশ ফয়সালকে না পেয়ে তার মা মোসা. শিরিনকে গ্রেপ্তার করেছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে। স্থানীয় ইউপি সদস্য মো. ইদ্রিস ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছেন। গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ননী গোপাল মালাকার জানান, শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশীদ হাওলাদার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং ফয়সালের মা শিরিনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে



ফেসবুক কর্নার