September 24, 2026, 10:37 pm

ফতুল্লায় স্ত্রীকে ছুরিকাঘাতের পর স্বামীর মৃত্যু

সালেহ আহমেদ স্টার রিপোর্টার্স নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতের পর শামীম হোসেন (৩৫) নামে এক ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে কুতুবপুর ইউনিয়নের চিতাশাল এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। আহত স্ত্রী ময়ূরী বেগমকে (৩০) চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শামীম ও ময়ূরীর মধ্যে প্রায়ই বিরোধ হতো। বুধবার সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে শামীম বাসা থেকে বের হয়ে যান। পরে ফিরে এসে বাসার সামনে স্ত্রী ময়ূরীকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে। ময়ূরী আহত অবস্থায় বাইরে চলে গেলে শামীম ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শামীমের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, ময়ূরী চিকিৎসাধীন রয়েছেন; তিনি সুস্থ হলে ঘটনার বিস্তারিত কারণ জানা যেতে পারে। শামীম ও ময়ূরীর তিন সন্তান রয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।



ফেসবুক কর্নার