September 27, 2026, 10:56 pm

রংপুরে জুয়া খেলে দুইজনের ১০ দিনের কারাদণ্ড

সাজ্জাদ হোসেন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জে জুয়া প্রতিরোধ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে জুয়া খেলার অপরাধে দুই ব্যক্তিকে ১০ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৭টা ১৫ মিনিটে উপজেলার আলমপুর ইউনিয়নের সেরমস্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন সেরমস্ত ভবানীগঞ্জ এলাকার মৃত আমির আলীর ছেলে মো. মন্জুরুল ইসলাম (৪৫) এবং সেরমস্ত খিয়ারপাড়া এলাকার মৃত আবেদ আলীর ছেলে মো. সাদিকুল ইসলাম (২২)। মোবাইল কোর্ট পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন। অভিযানে তারাগঞ্জ থানার এসআই মো. ফয়সাল রেজা প্রসিকিউশন দাখিল করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাববর হোসেন বলেন, জুয়া সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ। জুয়া ও মাদকের মতো অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে কেউ জুয়া খেললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের এ ধরনের অপরাধের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।



ফেসবুক কর্নার