November 19, 2026, 5:36 am
শিরোনাম :
লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ

সৈয়দপুরে মাদক নির্মূল কমিটির অভিযানে মাদক ব্যবসায়ী আটক, পুলিশে সোপর্দ

প্রতিনিধি: মোঃ ইবনে আলী সরকার

 

নীলফামারীর সৈয়দপুরে মাদক নির্মূল কমিটির বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, শনিবার রাত ৯টায় সংগঠনের নিয়মিত কার্যবিধি সভা সম্পন্ন করার পর শহরের রেল লাইন সংলগ্ন এলাকায় টহলে বের হন মাদক নির্মূল কমিটির সদস্যবৃন্দ। টহল চলাকালে এক মাদক ব্যবসায়ীকে মাদকসহ হাতেনাতে ধরা হয়। পরবর্তীতে উপস্থিত সদস্যরা আটককৃত ব্যক্তিকে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

সৈয়দপুরকে মাদকমুক্ত করার এই সামাজিক উদ্যোগে সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য নীলফামারী জজকোর্টের অ্যাডভোকেট গোলাম রব্বানী রাইয়ান এবং এরশাদ হোসেন পাপ্পুর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কমিটির নেতৃবৃন্দ। সমাজ থেকে মাদক দূরীকরণে এ ধরনের টহল ও সামাজিক প্রতিরোধ কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।



ফেসবুক কর্নার