September 28, 2026, 11:23 pm

সিরাজগঞ্জে রিভলভার ও তিন রাউন্ড গুলিসহ যুবক আটক

অভয়নগর প্রতিবেদক

সিরাজগঞ্জের কাজীপুরে বিশেষ অভিযান চালিয়ে একটি রিভলভার, তিন রাউন্ড তাজা গুলি ও একটি এফজেড-এস মোটরসাইকেলসহ মো. নাসিম হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ২৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে গান্ধাইল ইউনিয়নের সীমান্ত বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামানোর পর তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চেকপোস্টে দুই আরোহীসহ মোটরসাইকেলটি থামার সংকেত পেলে পেছনে থাকা ব্যক্তি দ্রুত পালিয়ে যান। চালক নাসিম হোসেনকে আটক করে পুলিশ। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের কোমরের বাম পাশে গোঁজা অবস্থায় একটি রিভলভার উদ্ধার করা হয়। অস্ত্রটির ব্যারেলের বাম পাশে ইংরেজিতে ‘BARMA’ খোদাই করা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া তিন রাউন্ড তাজা গুলি ও ব্যবহৃত ইয়ামাহা মোটরসাইকেলটি জব্দ করা হয়।
গ্রেপ্তার নাসিম হোসেন সিরাজগঞ্জের কুড়ালিয়া এলাকার মো. শফিকুল ইসলাম ও মোহা. নাজমা খাতুনের ছেলে। এ ঘটনায় নাসিম ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(এ)/১৯(এফ) ধারায় কাজীপুর থানায় মামলা করা হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার