September 29, 2026, 7:32 am
শিরোনাম :
দাতাদের অর্থায়ন কমায় ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী, সতর্ক ইউএনএইচসিআর এলপিজির মজুত পর্যাপ্ত, কৃত্রিম সংকট করলে ব্যবস্থা: উপদেষ্টা যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে শুল্ক ছাড় চার বছর পর বাংলাদেশিদের জন্য ফের খুলল মালয়েশিয়ার শ্রমবাজার ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে আসছে, চলবে নির্দিষ্ট জোনে ম্যাঙ্গো লাভার কার্যালয়ে ধর্ষণচেষ্টার মামলা, উদ্যোক্তা কারাগারে চন্দনাইশে ঝুঁকিপূর্ণ গ্যাস ক্রস ফিলিংয়ের গুদাম গুঁড়িয়ে দিল প্রশাসন বগুড়ায় নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের চার নেতা গ্রেপ্তার সিজারে নবজাতকের হাত ভাঙার অভিযোগ চিকিৎসক দম্পতির বিরুদ্ধে শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের নতুন রোমান্স

চন্দনাইশে ঝুঁকিপূর্ণ গ্যাস ক্রস ফিলিংয়ের গুদাম গুঁড়িয়ে দিল প্রশাসন

জাহেদ হোসেন খান, চন্দনাইশ উপজেলা প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে অনুমোদনবিহীন ও ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার ক্রস ফিলিংয়ের অভিযোগে একটি গুদামে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত হাশিমপুর ইউনিয়নের পূর্ব ছৈয়দাবাদ বার্মাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছৈয়দাবাদসহ উপজেলার বিভিন্ন এলাকায় অনুমোদনহীনভাবে একটি চক্র গ্যাস সিলিন্ডার ক্রস ফিলিং করে আসছিল। একটি সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস স্থানান্তরের পাশাপাশি লাইসেন্সপ্রাপ্ত বিভিন্ন কোম্পানির নকল স্টিকার ব্যবহার করে সিলিন্ডার বাজারজাতের অভিযোগও রয়েছে। অভিযানে বিভিন্ন সরঞ্জাম ও যন্ত্রাংশ জব্দ করে গুদামটি ভেঙে দেওয়া হয়।
এদিকে একই দিন গাছবাড়িয়া দুর্লভ পাড়া এলাকায় গ্যাসের মূল্যতালিকা প্রদর্শন না করায় এক দোকানিকে ভ্রাম্যমাণ আদালত ৩ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ ও জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় অবৈধ ও ঝুঁকিপূর্ণ গ্যাস মজুদ, ক্রস ফিলিং ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তবর্তী চরতী এলাকায় অনুমোদনহীন গ্যাস ক্রস ফিলিং কারখানায় বিস্ফোরণে ৭-৮ জন শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া যায়।



ফেসবুক কর্নার