November 19, 2026, 6:46 am
শিরোনাম :
যমুনা সেতুর পশ্চিমপাড়ে লরির ধাক্কায় ট্রাকচালক নিহত সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ ফকিরহাটে চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা বাকেরগঞ্জে পরিত্যক্ত সমিতি ঘর এখন মাদক সেবনকারীদের আস্তানা লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু

মেসির শেষ ম্যাচ পর্যন্ত ১০ নম্বর জার্সি ফাঁকা রাখবে আর্জেন্টিনা

অভয়নগর প্রতিবেদক

 

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পরও আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি নিয়ে তাড়াহুড়ো করতে চান না কোচ লিওনেল স্কালোনি। ৭ অক্টোবর বুয়েনস আয়ার্সে বেনিনের বিপক্ষে মেসির সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি অন্য কাউকে দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। পরে অবশ্য আর্জেন্টিনার অন্য একজন ফুটবলার এই ঐতিহ্যবাহী জার্সি পরবেন বলেও জানান স্কালোনি।

বৃহস্পতিবার কর্দোবার কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে আরও দুটি ম্যাচ রয়েছে। মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজকে একসঙ্গে খেলানোর পরিকল্পনার কথা জানিয়েছেন স্কালোনি। বলিভিয়ার বিপক্ষে সম্ভাব্য একাদশ অবশ্য নিশ্চিত করেননি তিনি।

  • এদিকে জাতীয় দলের কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন স্কালোনি। ডিসেম্বরে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। আর্জেন্টিনার কোচ হিসেবে থাকার ইচ্ছা রয়েছে জানিয়ে স্কালোনি বলেন, মেসির পরও নতুন প্রতিভার আগমন ও খেলোয়াড়দের আগ্রহ দলটির ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক সংকেত দিচ্ছে।



ফেসবুক কর্নার