October 3, 2026, 10:58 pm

পদত্যাগের প্রশ্নে ক্ষুব্ধ লিটন, ‘আচ্ছা পদত্যাগ করলাম’

অভয়নগর প্রতিবেদক

এশিয়ান গেমসে ব্যর্থতার পর অধিনায়কত্ব থেকে পদত্যাগ করবেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক লিটন দাস। দুই ইনিংসে ২ ও ০ রান করা লিটন প্রথমে বলেন, ‘রিজাইন করতে চাই না। ক্রিকেটে উত্থান-পতন থাকে।’ পরে একই বিষয়ে আবার প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘পদত্যাগ করে দিব? আচ্ছা এশিয়ান গেমস থেকে পদত্যাগ করলাম। দয়া করে পরের প্রশ্ন।’
শ্রীলঙ্কার কাছে ৬৩ রানের হারের ব্যাখ্যায় লিটন বলেন, দল ভালো ক্রিকেট খেলতে পারেনি। প্রথম আট ওভার ভালো বোলিং করলেও প্রতিপক্ষের এক ব্যাটার অসাধারণ ব্যাটিং করায় বোলাররা সেখান থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাননি বলে মন্তব্য করেন তিনি। নিজেদের ব্যাটিং নিয়েও সন্তুষ্ট ছিলেন না লিটন।
এশিয়ান গেমসের সর্বশেষ তিন আসরে পদক জেতা বাংলাদেশ এবার ব্রোঞ্জও না পাওয়ায় হতাশা প্রকাশ করেন অধিনায়ক। তিনি জানান, দল ফাইনালে যাওয়ার লক্ষ্য নিয়ে এসেছিল, সেটি পূরণ না হওয়ায় ব্রোঞ্জ জয়ের সুযোগটিও হারিয়েছে। ম্যানেজমেন্টকে না জানিয়ে তিন ক্রিকেটারের বাইরে ঘোরার বিষয়ে সতীর্থদের পক্ষ নিয়ে লিটন বলেন, খাবারের প্রয়োজন মেটাতে অনুশীলনের সুযোগ না থাকলে খেলোয়াড়দের বাইরে যেতেই হতে পারে।



ফেসবুক কর্নার