
দেশের ৫০০ জন ক্রীড়াবিদকে ‘ক্রীড়া কার্ড’ ও বিশেষ ভাতার আওতায় আনতে ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রোববার (৪ অক্টোবর) এক মতবিনিময় সভার শুরুতে তিনি এ তথ্য জানান। এরই মধ্যে ৩০০ জন ক্রীড়াবিদকে ‘ক্রীড়া কার্ড’ দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে ৩১ জন ক্রীড়াবিদকে ভাতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং নতুন করে ৯৫ জনকে তালিকায় যুক্ত করা হচ্ছে। মোট ৫০০ ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। রেল, বিমান ও সড়কপথসহ বিভিন্ন ক্ষেত্রে ক্রীড়াবিদদের বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করবে সরকার।
এশিয়ান গেমস ও ফুটবলে সামগ্রিক ফলাফলে প্রাথমিকভাবে হতাশা থাকলেও তা থেকে শিক্ষা নিতে চান বলে জানান আমিনুল হক। তিনি বলেন, জাতীয় ক্রীড়া পরিষদের মূল্যায়ন কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এশিয়ান গেমস ও ফুটবলের ফলাফলসহ সার্বিক পরিস্থিতি তুলে ধরা হবে।