October 6, 2026, 7:13 am
শিরোনাম :
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি গ্রেপ্তার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ, প্রতিপাদ্য নির্ভুল নিবন্ধন শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চোটের পর ঘুমের সমস্যায় অমিতাভ, বদলাচ্ছেন ব্যস্ত রুটিন বক্তাবলী ফেরিঘাটে দুই ট্রাকের মাঝে চাপায় লাইনম্যান নিহত বোপারার ঝড়ে বাংলাদেশকে হারিয়ে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের জয় ময়মনসিংহ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, চক্রের সন্ধানে তদন্ত ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে ৪-১ গোলে হারাল ফ্রান্স বাবার সন্দেহে ডিএনএ পরীক্ষা, মিলল হাসপাতালের শিশুবদলের সত্য রুশ ড্রোন হামলায় ভারতীয় নাবিক আহত, দিল্লির কঠোর প্রতিবাদ

বাবার সন্দেহে ডিএনএ পরীক্ষা, মিলল হাসপাতালের শিশুবদলের সত্য

অভয়নগর প্রতিবেদক

 

ভিয়েতনামে এক বাবার সন্দেহ থেকে সামনে এসেছে দুই পরিবারের সন্তান বদলের ঘটনা। মেয়ের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার চেহারায় বাবা-মায়ের সঙ্গে তেমন মিল খুঁজে না পেয়ে সন্দেহ হয় বাবার। একপর্যায়ে গোপনে ডিএনএ পরীক্ষা করান তিনি। পরীক্ষার ফলে জানা যায়, মেয়েটি তার জৈবিক সন্তান নয়।

বিষয়টি নিয়ে স্ত্রীকে প্রশ্ন করলে তিনি অভিযোগ অস্বীকার করেন। পরে মেয়েকে নিয়ে অন্য শহরে চলে যান তিনি। সেখানে নতুন স্কুলে ভর্তি হওয়ার পর মেয়েটির বন্ধুত্ব হয় আরেক শিশুর সঙ্গে। পরে জানা যায়, দুই মেয়ের জন্ম একই দিনে একই হাসপাতালে। এক অনুষ্ঠানে অন্য শিশুটির মা মেয়েটির চেহারায় নিজের ছোটবেলার সঙ্গে অদ্ভুত মিল খুঁজে পান।

এরপর জন্মসংক্রান্ত তথ্য যাচাই ও ডিএনএ পরীক্ষায় আরও চমকপ্রদ তথ্য সামনে আসে। জানা যায়, জন্মের সময় হাসপাতালের ভুলে দুই শিশুকে ভুল পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়েছিল। ফলে দুই পরিবারই এত বছর নিজেদের জৈবিক সন্তান নয়, অন্য পরিবারের সন্তানকে লালন-পালন করে আসছিল। ঘটনাটি ভিয়েতনামের সংবাদমাধ্যমে প্রকাশের পর আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমেও উঠে আসে। সত্য জানার পর দুই পরিবারের মধ্যে নতুন সম্পর্ক তৈরি হয়েছে এবং তারা একসঙ্গে সময় কাটাচ্ছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।



ফেসবুক কর্নার