October 8, 2026, 3:39 pm
শিরোনাম :
বাংলাদেশে স্টারলিংক ফোন চালুতে উচ্ছ্বসিত মাস্ক, ক্ষোভ ভারতে তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ বলার অভিযোগে ঢাবি শিক্ষক অব্যাহতি ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞায় তীরে ফিরছেন জেলেরা আগৈলঝাড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড হুথি হামলার আশঙ্কায় রিয়াদে দুই ভারতীয় এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল আওয়ামী লীগ দিল্লির এক্সটেনশন হয়ে দেশ শোষণ করেছে: আখতার গুপ্তচরবৃত্তির মামলায় ভারতীয় নাগরিক রবিউল ফের রিমান্ডে প্রথম পর্বেই ৫৪ লাখ ভিউ, বাজিমাত ‘ফিরে আসার গল্প’র ফেসবুকে নারী পরিচয়ে প্রেম, চার মাস পর বেরোল প্রতারণার রহস্য

লিফট চালু থাকলেও সিঁড়ি দিয়ে ছয়তলায় নেওয়ার অভিযোগ পলকের

অভয়নগর প্রতিবেদক

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় শেখ হাসিনা, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৩৪ আসামির বিরুদ্ধে চার্জগঠন শুনানি পিছিয়ে আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ আদেশ দেন। এদিন পলকসহ আট আসামিকে আদালতে হাজির করা হয়।
শুনানি শেষে পলক বিচারককে অভিযোগ করে বলেন, লিফট চালু থাকা সত্ত্বেও তাকে পেছনে হাতকড়া পরিয়ে সিঁড়ি দিয়ে ছয়তলায় নেওয়া হয়েছে। মানবিক দিক বিবেচনা করে হাতকড়া সামনে দেওয়ার ব্যবস্থা করার অনুরোধ জানান তিনি। বিচারক বলেন, নিরাপত্তার জন্যই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। জবাবে পলক বলেন, হাতকড়া সামনে রাখলেই হয়। পরে আদালত থেকে নামার সময়ও তাকে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে নেওয়া হয়।
আদালত থেকে বের হয়ে পলক সাংবাদিকদের বলেন, ‘লিফট শুধু আমাদের জন্য নষ্ট থাকে।’ এ ঘটনায় তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি, তরিকুল ইসলামসহ অন্যরা ক্ষোভ প্রকাশ করেন। মামলার ৩৪ আসামির মধ্যে ১০ জন কারাগারে আটক রয়েছেন এবং ২০ জন শুরু থেকেই পলাতক বলে আদালত সূত্রে জানানো হয়েছে। এদিন কারাগারে থাকা আট আসামিকে আদালতে হাজির করা হয়।



ফেসবুক কর্নার