October 8, 2026, 3:55 pm
শিরোনাম :
বাংলাদেশে স্টারলিংক ফোন চালুতে উচ্ছ্বসিত মাস্ক, ক্ষোভ ভারতে তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ বলার অভিযোগে ঢাবি শিক্ষক অব্যাহতি ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞায় তীরে ফিরছেন জেলেরা আগৈলঝাড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড হুথি হামলার আশঙ্কায় রিয়াদে দুই ভারতীয় এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল আওয়ামী লীগ দিল্লির এক্সটেনশন হয়ে দেশ শোষণ করেছে: আখতার গুপ্তচরবৃত্তির মামলায় ভারতীয় নাগরিক রবিউল ফের রিমান্ডে প্রথম পর্বেই ৫৪ লাখ ভিউ, বাজিমাত ‘ফিরে আসার গল্প’র ফেসবুকে নারী পরিচয়ে প্রেম, চার মাস পর বেরোল প্রতারণার রহস্য

ভারতবিরোধী নয়, আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা: আসিফ মাহমুদ

অভয়নগর প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তারা ভারতবিরোধী নন, আধিপত্যবাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘আবরার ফাহাদ : দিল্লির আধিপত্যবাদ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তার দাবি, আগের সরকারের বিভিন্ন নীতিতে বাংলাদেশের স্বার্থের বিপরীতে ভারতের স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে।
আসিফ মাহমুদ বলেন, ভারতের বিষয়ে বর্তমান সরকারের নীতি এখনো স্পষ্ট নয়। আবরার ফাহাদের আট স্তম্ভের ধারণাগুলো বুঝলে আগামী দিনের আধিপত্যবাদবিরোধী রাজনীতির অবস্থান বোঝা যাবে। তিনি অভিযোগ করেন, ব্যক্তিগত রাজনৈতিক সুবিধা বা পদ পাওয়ার চিন্তা থেকে অনেক রাজনীতিক নৈতিকভাবে আপস করেন। এ প্রসঙ্গে তিনি সিকিমের রাজনৈতিক ইতিহাসের উদাহরণ টেনে বলেন, ব্যক্তি বা গোষ্ঠীর নৈতিক পরাজয়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্রও আধিপত্যবাদের কাছে পরাজিত হতে পারে।
চুক্তির বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ভারতসহ যেকোনো দেশের সঙ্গে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে ‘উইন-উইন’ চুক্তিতে আপত্তি নেই। পদ্মা, ব্রহ্মপুত্র ও তিস্তার পানির সংকট নিয়েও বাংলাদেশের জন্য লাভজনক চুক্তি হলে তা ইতিবাচক। তবে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তির পক্ষে তারা নন। তার ভাষায়, শুধু মুখে নয়, কাজেও যেন ‘সবার আগে বাংলাদেশ’ থাকে।



ফেসবুক কর্নার