October 12, 2026, 12:22 pm
শিরোনাম :
প্রাক্তন স্ত্রীর বিয়েতে দায়িত্ব পালন করে আলোচনায় টোবি ম্যাগুয়ার যন্তর মন্তরে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ২১ জানুয়ারি শুরু ইউনিয়ন পরিষদ নির্বাচন, পাঁচ ধাপে শেষ মে মাসে বিধবা কার্ড চালু হলে এমপির স্ত্রী আগে নেবেন: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভে আটক, পুলিশি হেনস্তার অভিযোগ আমিরের ভাইঝির ফিরোজ তালুকদার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপির ছেলে নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার বন্ধ থাকবে এলপিজি বিক্রি ১৫ বছর পর ফিরছে বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার ২’

প্রাক্তন স্ত্রীর বিয়েতে দায়িত্ব পালন করে আলোচনায় টোবি ম্যাগুয়ার

অভয়নগর প্রতিবেদক

 

প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের নতুন জীবনের শুরুতে পাশে থেকে আলোচনায় এসেছেন ‘স্পাইডার-ম্যান’খ্যাত হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। জেনিফারের বিয়েতে শুধু অতিথি হিসেবেই উপস্থিত ছিলেন না তিনি, বরং পুরো অনুষ্ঠান পরিচালনার দায়িত্বও পালন করেন। প্রাক্তন স্ত্রীর বিয়েতে তাঁর এমন উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি করেছে।

গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ‘ফোর সিজনস রিসর্ট লানাই’-এ জেনিফার মেয়ার ও ব্যবসায়ী জিওফ্রি ওগুনলেসির বিয়ে অনুষ্ঠিত হয়। জিওফ্রি নাইজেরীয় ধনকুবের, আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। জমকালো এ অনুষ্ঠানে হলিউডের পরিচিত মুখ ও প্রভাবশালী ব্যক্তিত্বদের মধ্যে র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও এবং তাঁর প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি উপস্থিত ছিলেন।

২০০৭ সালে বিয়ে করেন টোবি ও জেনিফার। ২০১৬ সালে তাঁরা আলাদা হওয়ার ঘোষণা দেন এবং ২০২০ সালে আইনি বিচ্ছেদের আবেদন করেন। তাঁদের দুটি সন্তান রয়েছে। বিচ্ছেদের কয়েক বছর পর প্রাক্তন স্ত্রীর বিয়েতে টোবি ম্যাগুয়ারের উপস্থিতি এবং নবদম্পতির চুম্বনের মুহূর্তে তাঁর সক্রিয় ভূমিকা নিয়ে নেটদুনিয়ায় আলোচনা চলছে।



ফেসবুক কর্নার