October 13, 2026, 4:42 am
শিরোনাম :
নিউইয়র্কে শাকিব-দীঘির সাক্ষাৎ, নতুন সিনেমা নিয়ে কৌতূহল ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা ড্রামার ডিকিউ মিথুনের স্বপ্নপূরণ মুক্তির আগে ‘রণবাগী’ প্রচারে থালাপতি বিজয়ের সঙ্গে দুই তারকা আল নাসরের জয়ে গোল করে হাজারের আরও কাছে রোনালদো ভোটের প্রতীকে জান্নাত নয়, নেতৃত্ব নির্বাচনে সতর্কতার আহ্বান চকবাজারে মনজুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, সতর্কতার আহ্বান তাজমিন হত্যা তদন্তে জিজ্ঞাসাবাদ, ৫৪ ধারায় কারাগারে রাজু মৌলভীবাজারে চা বিক্রেতা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড প্রাক্তন স্ত্রীর বিয়েতে দায়িত্ব পালন করে আলোচনায় টোবি ম্যাগুয়ার যন্তর মন্তরে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ

চকবাজারে মনজুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, সতর্কতার আহ্বান

অভয়নগর প্রতিবেদক

 

রাজধানীর চকবাজারের ছোট কাটারায় মনজুর খান প্লাজায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১২ অক্টোবর) রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। তিনি বলেন, ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জেনেছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তদন্তের পর তা নিশ্চিত করা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার বিকেল ৫টা ২ মিনিটে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ১০টি ইউনিট কাজ করে। সরু গলি, প্রচণ্ড ধোঁয়া ও পানির স্বল্পতার কারণে উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হয়। প্রাথমিকভাবে ব্যাগের গুদামে আগুন লাগলেও পরে তা আশপাশের দু-একটি ভবনে ছড়িয়ে পড়ে। আশপাশে কাপড়ের গুদামও রয়েছে। প্রশাসক উদ্ধারকর্মীদের নির্বিঘ্নে কাজ করতে দিতে সাধারণ মানুষকে সড়ক থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান।

আবদুস সালাম বলেন, পুরান ঢাকায় আগে রাসায়নিকের কারণে প্রায়ই অগ্নিকাণ্ড ঘটলেও বর্তমানে সেখানে রাসায়নিকের ব্যবসা বন্ধ করা হয়েছে। এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে আশপাশের মার্কেটের ব্যবসায়ীদের নিজ নিজ ভবন, মার্কেট ও কারখানায় অগ্নিনির্বাপণের ব্যবস্থা রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট বসানোর কারণে ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে উল্লেখ করে সড়ক দখলমুক্ত ও পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেন। উদ্ধারকাজ নির্বিঘ্ন করতে নাগরিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।



ফেসবুক কর্নার