October 13, 2026, 3:41 pm
শিরোনাম :
খুলনায় সৌরবিদ্যুৎ ও উন্নয়ন প্রকল্পে চীনা বিনিয়োগের আগ্রহ চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে গেছে: নাহিদ ইসলাম ময়মনসিংহে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যুবতী পাচারের সময় ১২০ বস্তা সার জব্দ, ডিলারকে জরিমানা শেষ সিজনের শুরুতেই সালমান খান, বিশেষ চমক রাখছেন করণ জোহর তারকাখ্যাতির মাঝেও নিজেকে বাস কন্ডাক্টর ভাবেন রজনীকান্ত নাটকের শুটিংয়ে ক্যামেরাসহ মুখে পড়ে আহত প্রিয়ন্তী উর্বী সৌদি পতাকায় চুমু রোনালদোর, সমর্থকদের চমকে দিলেন পর্তুগিজ তারকা পূর্বাচল প্লট দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যানসহ আটজনের কারাদণ্ড হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, চমক সাব্বির রহমান

চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে গেছে: নাহিদ ইসলাম

নুরুল করিম, শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাগরিক সভায় বিএনপির বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও সিন্ডিকেটের অভিযোগ তুলেছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে জেলা এনসিপির আয়োজনে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, “চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে।” সভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদীব।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচনের আগে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেছিল এবং বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তিনি এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধি, বাজারে অতিরিক্ত দাম, জ্বালানি সংকট ও সিন্ডিকেটের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন। তাঁর দাবি, শরীয়তপুরে আগের স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সীমিত ছিল। আসন্ন নির্বাচনে দলীয়করণ ও কারচুপি ঠেকাতে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় অন্য বক্তারাও জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়ন, দুর্নীতি ও অনিয়ম বন্ধ এবং বৈষম্যহীন রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার দাবি জানান। নাহিদ ইসলাম স্থানীয় সরকার নির্বাচনে দেশপ্রেমিক ও জনকল্যাণে আগ্রহী ব্যক্তিদের প্রার্থী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ভোটাধিকার রক্ষায় এনসিপি, ছাত্রশক্তি ও যুবশক্তির নেতাকর্মীদের সজাগ থাকার কথা বলেন। সভায় জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার