October 16, 2026, 8:54 am
শিরোনাম :
মেয়ের প্রথম জন্মদিনে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন নুসরাত ভারুচা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, ক্ষোভ জানালেন কিরণ রাও মুক্তির আগেই ‘দেশু ৭’-এর টিকিট বিক্রির আয় কোটি ছাড়াল রাজশাহী ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ আট লাগেজ উধাও বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলে ক্ষমা চাইলেন ইনফান্তিনো ত্রিদেশীয় সিরিজে ভালো খেলে এশিয়া কাপ-বিশ্বকাপের প্রস্তুতি চান মোসাদ্দেক ভিনির নিষেধাজ্ঞা নিয়ে ক্ষুব্ধ মরিনিও, বললেন ‘নির্লজ্জভাবে করছে’ সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান চার ম্যাচের নিষেধাজ্ঞা, রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ভিনির

যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত: বিজেপি নেতা

অভয়নগর প্রতিবেদক

­

যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে ভারত পাকিস্তানের পাশে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন ভারতের রাজস্থান বিজেপির প্রধান মদন রাঠোর। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক জনসভায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হলে প্রতিবেশী দেশ হিসেবে ভারত পাকিস্তানের পক্ষ নেবে। তবে ভারতের সঙ্গে নিজেদের কোনো বিষয় সামনে এলে ভারত নিজের দেশের পাশেই থাকবে বলে মন্তব্য করেন তিনি।

রাঠোরের এ বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মুহাম্মদ মন্তব্যটিকে ‘দেশবিরোধী’ আখ্যা দিয়ে প্রশ্ন তুলেছেন, রাজস্থান বিজেপির প্রধানের বিরুদ্ধে দলটি কী পদক্ষেপ নেবে।

কংগ্রেসের জাতীয় সমন্বয়ক সন্দীপ গুপ্ত অভিযোগ করেছেন, রাঠোরের বক্তব্য পাকিস্তানের প্রতি বিজেপির অনুরাগ প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ উল্লেখ করে লিখেছেন, যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে ভারত পাকিস্তানের পাশে থাকবে—রাঠোরের এমন মন্তব্যের মধ্য দিয়ে পাকিস্তানের প্রতি বিজেপির ভালোবাসা আবারও প্রকাশ পেয়েছে।



ফেসবুক কর্নার