October 16, 2026, 8:55 am
শিরোনাম :
মেয়ের প্রথম জন্মদিনে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন নুসরাত ভারুচা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, ক্ষোভ জানালেন কিরণ রাও মুক্তির আগেই ‘দেশু ৭’-এর টিকিট বিক্রির আয় কোটি ছাড়াল রাজশাহী ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ আট লাগেজ উধাও বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলে ক্ষমা চাইলেন ইনফান্তিনো ত্রিদেশীয় সিরিজে ভালো খেলে এশিয়া কাপ-বিশ্বকাপের প্রস্তুতি চান মোসাদ্দেক ভিনির নিষেধাজ্ঞা নিয়ে ক্ষুব্ধ মরিনিও, বললেন ‘নির্লজ্জভাবে করছে’ সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান চার ম্যাচের নিষেধাজ্ঞা, রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ভিনির

লন্ডনে মাদকাসক্তির ঘটনায় শিশু অবহেলায় দোষ স্বীকার আমিরাতের রাজবধূর

অভয়নগর প্রতিবেদক

 

কোকেন সেবনের পর পশ্চিম লন্ডনের রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকার ঘটনায় শিশু অবহেলার অভিযোগ স্বীকার করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের সদস্য মেহরা আল নাহিয়ান (৩২)। গত ১৩ জুনের এ ঘটনায় তাঁর তিন বছর বয়সী সন্তানকে কাছেই খালি পায়ে ঘুরতে দেখা যায়। মঙ্গলবার লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে মামলার শুনানিতে তিনি অভিযোগ স্বীকার করেন।

আদালতে জানানো হয়, রাত পৌনে দুইটার দিকে পুলিশ পৌঁছানোর আগ পর্যন্ত পথচারীরা শিশুটির দেখাশোনা করেন। প্রায় ৩০ মিনিট অচেতন ছিলেন মেহরা। এ সময় শিশুটি দ্রুতগতির যানবাহনের কাছে চলে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় পথচারীরা এগিয়ে আসেন। মেহরাকে তল্লাশি করে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেলেও অবৈধ মাদক পাওয়া যায়নি। পরে তাঁকে মাদক নিরাময় ক্লিনিকে ভর্তি করা হয়।

মেহরার আইনজীবী স্টিফেন ভুলো কেসি জানান, ঘটনার দিন তিনি মাদক সেবন করেননি; তবে আগের কয়েক দিন কোকেন সেবনের কারণে ক্লান্ত ছিলেন। মেহরা নিজের ভুলের জন্য অনুতপ্ত এবং মাদকাসক্তি কাটিয়ে উঠতে দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি। আদালত তাঁকে দুই বছরের কমিউনিটি অর্ডার, পুনর্বাসন কার্যক্রমে অংশগ্রহণ এবং ৬ হাজার ১১৪ পাউন্ড জরিমানার নির্দেশ দিয়েছেন। বিচারক বলেন, পথচারীরা এগিয়ে না এলে শিশুটি গুরুতর বিপদের মুখে পড়তে পারত। সূত্র: দ্য টেলিগ্রাফ ও আরব নিউজ।



ফেসবুক কর্নার