October 17, 2026, 7:06 am
শিরোনাম :
ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে ফিফা প্রধান ইনফান্তিনো চাপে ম্যাচে জয়, বাড়িতে চুরি: দুঃসহ রাত কাটল ব্রাজিলিয়ান তারকা অ্যান্টনির এআইয়ে পরিচয় অপব্যবহারের অভিযোগে দিল্লি হাইকোর্টে কৃতি শ্যানন সরকারের পরিবর্তন চাই, তবে সাংবিধানিক পথেই: প্রকাশ রাজ শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে এখন আক্ষেপ নেহার পুনের বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর কক্সবাজারের মেরিনড্রাইভে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত পাঁচ শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড় কুয়েত মৈত্রী হাসপাতালের অব্যবস্থাপনায় অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে সময় সাত দিন ৪৫তম বিসিএসে এএসপি পদে সুপারিশ পেয়েও গেজেটে নেই ফাহিম

৪৫তম বিসিএসে এএসপি পদে সুপারিশ পেয়েও গেজেটে নেই ফাহিম

অভয়নগর প্রতিবেদক

 

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে সুপারিশ পেয়েও চূড়ান্ত নিয়োগের গেজেটে নাম আসেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষার্থী ফাহিম ফয়সালের। মেধাতালিকায় ৪০তম অবস্থানে থাকা ফাহিম ও তার পরিবার এ ঘটনায় হতাশ। ১৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত গেজেটে নাম না থাকায় তিনি এর কারণ জানতে চেয়েছেন।

বগুড়ার কাটনারপাড়া এলাকার বাসিন্দা ফাহিম বগুড়া জিলা স্কুল থেকে ২০১৪ সালে এসএসসি, সরকারি আজিজুল হক কলেজ থেকে ২০১৬ সালে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০২২ সালে স্নাতক ও ২০২৫ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি জনতা ব্যাংকের বগুড়া শহরের চাঁদনী বাজার এলাকায় অবস্থিত শাখায় কর্মরত। তার বাবা আইনজীবী মো. খাইরুল বাশার এবং মা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শাহানাজ বেগম। ফাহিমের দাবি, তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। কোনো অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী শাস্তি মেনে নেবেন; তবে অপরাধ না থাকলে প্রাপ্য সুযোগ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

ফাহিমের বাবা-মা ও স্বজনেরা এ ঘটনায় হতাশ। বগুড়ার আইনজীবী অ্যাডভোকেট কামাল উদ্দিন বিষয়টি তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ফাহিম লিখেছেন, “এ দেশে মেধার মূল্য নাই”। তিনি গেজেট থেকে বাদ পড়া ৫৬ জন প্রার্থীর বিষয়ে যুক্তিসংগত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন। তবে তার নাম গেজেটে না থাকার নির্দিষ্ট কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ছাড়া নিশ্চিত হওয়া যায়নি।



ফেসবুক কর্নার