October 17, 2026, 8:09 am
শিরোনাম :
আন্দিজে নতুন সুগন্ধি ফুল, নামকরণ হলো মেসির নামে ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে ফিফা প্রধান ইনফান্তিনো চাপে ম্যাচে জয়, বাড়িতে চুরি: দুঃসহ রাত কাটল ব্রাজিলিয়ান তারকা অ্যান্টনির এআইয়ে পরিচয় অপব্যবহারের অভিযোগে দিল্লি হাইকোর্টে কৃতি শ্যানন সরকারের পরিবর্তন চাই, তবে সাংবিধানিক পথেই: প্রকাশ রাজ শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে এখন আক্ষেপ নেহার পুনের বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর কক্সবাজারের মেরিনড্রাইভে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত পাঁচ শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড় কুয়েত মৈত্রী হাসপাতালের অব্যবস্থাপনায় অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে সময় সাত দিন

কক্সবাজারের মেরিনড্রাইভে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত পাঁচ

অভয়নগর প্রতিবেদক

 

কক্সবাজারের মেরিনড্রাইভ এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়। পরে ফায়ার সার্ভিস জানায়, দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে। দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।

কক্সবাজার থেকে একটি গণমাধ্যমের প্রতিনিধির বরাতে জানা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। পরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানানো হয়। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার