October 17, 2026, 4:39 pm
শিরোনাম :
জামালপুরে ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি সভাপতি আটক বেনাপোলে ভ্যানের ছাউনিতে পিস্তল-গুলিসহ চালক গ্রেপ্তার নন্দীগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের সম্মেলন আমির হামজার ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে থানায় ছাত্রদলের স্মারকলিপি দুর্গাপূজায় স্বাধীনতার পর সর্বোচ্চ অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী পার্টিতে না গেলে কাজ পাব না, প্রশ্ন তুললেন ঐন্দ্রিলা সেন সাবিলার সঙ্গে সম্পর্কের অভিযোগে ভাঙল মামুনের সাত বছরের প্রেম এআই ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ পরীমণি, দায় দিলেন টিভি কর্তৃপক্ষকে চীনে ‘ভালো টয়লেট’ নেই মন্তব্য, জাকারিয়াকে সফরের আমন্ত্রণ নুডলস খাওয়ার পর একই পরিবারের পাঁচজনের মৃত্যু ভারতে

দুর্গাপূজায় স্বাধীনতার পর সর্বোচ্চ অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

অভয়নগর প্রতিবেদক

 

স্বাধীনতার পর এবার দুর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (১৭ অক্টোবর) নরসিংদীর মনোহরদী উপজেলার তামাকান্দা গ্রামে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পূজা উপলক্ষে অসহায় মানুষের মধ্যে শাড়ি বিতরণ এবং নির্বিঘ্ন উদযাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের কথাও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও অসাম্প্রদায়িক চিন্তায় বিশ্বাসী। সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে বাংলাদেশকে এগিয়ে নিতে সরকার কাজ করছে। সনাতন ধর্মাবলম্বীদের পাশে সরকার অতীতেও ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে উল্লেখ করেন তিনি। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রেখে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী।

বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লবের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন। এতে স্থানীয় বিএনপি নেতা এবং পূজা উদযাপন ফ্রন্টের নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে মনোহরদী ও বেলাব উপজেলার ৮০টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদান তুলে দেন।



ফেসবুক কর্নার