October 20, 2026, 11:24 am
শিরোনাম :

এআই দিয়ে ভুয়া ভিডিও ছড়ানোয় মুখ খুললেন পরীমনি

অভয়নগর প্রতিবেদক

 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি আপত্তিকর ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী পরীমনি। সোমবার (১৯ অক্টোবর) একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের জীবনের নানা ঝামেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কপালে মনে হয় এটাই লেখা, সারা জীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি।’ এআই প্রযুক্তির অপব্যবহারে নারীদের হয়রানির ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

পরীমনি জানান, প্রথমে ঘটনাটিকে গুরুত্ব না দিলেও পরিস্থিতি এড়িয়ে যেতে না পেরে পরে প্রকাশ্যে কথা বলার সিদ্ধান্ত নেন। এর আগে ফেসবুক লাইভে এসে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিবাদ জানান তিনি। অভিনেত্রীর ভাষ্য, তাঁর সাহসী অবস্থানকে অনেকে সমর্থন করছেন, যা তাঁকে আরও সাহস জোগাচ্ছে। তিনি বলেন, ‘সবাই যখন আমার সাহসকে সম্মান জানায়, তখন আরও সাহস পাই। মনে হয়, আমি সঠিক পথে আছি।’

এআই দিয়ে তৈরি ভুয়া ও আপত্তিকর কনটেন্ট নারীদের জন্য গুরুতর হয়রানির কারণ হতে পারে বলে মন্তব্য করেন পরীমনি। তিনি বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং এ ধরনের ঘটনায় সোচ্চার হওয়া জরুরি। তাঁর মতে, প্রযুক্তির অপব্যবহারে নারীদের সম্মান ও নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এ ধরনের ঘটনার প্রতিবাদ জানানো এবং জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তা রয়েছে।



ফেসবুক কর্নার