October 23, 2026, 12:44 pm
শিরোনাম :
কালিয়াকৈরে অটোরিকশাচালকদের অবরোধ, মহাসড়কে যানজট জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব, থামব না: ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সফর নিয়ে স্নাইপার মন্তব্য, যুবক কারাগারে ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা কক্সবাজার সৈকতে মিমের স্নিগ্ধ সাজে মুগ্ধ ভক্তরা যমুনা ফিউচার পার্কে আজ জেমসের সঙ্গে মঞ্চ মাতাবে পাঁচ ব্যান্ড নওগাঁয় শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে মাইকিংয়ের অভিযোগ জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন নিয়ে বিরোধীদের ধোঁকাবাজির অভিযোগ প্রতিমন্ত্রীর চোরাই রাবার উদ্ধারের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক হত্যার হুমকি! স্নাইপার মন্তব্যের সাহস বিরোধীদল জুগিয়েছে, দাবি রাশেদের

যমুনা ফিউচার পার্কে আজ জেমসের সঙ্গে মঞ্চ মাতাবে পাঁচ ব্যান্ড

অভয়নগর প্রতিবেদক

 

রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভ্যাল অ্যারেনায় আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক কনসার্ট। এতে নিজ দল নগরবাউল নিয়ে সংগীত পরিবেশন করবেন দেশের জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস।

কনসার্টে অংশ নেওয়া প্রসঙ্গে জেমস বলেন, ‘দেশে অনেক দিন পর টিকিট কনসার্ট করছি। আশা করি শ্রোতা-দর্শক নতুন কিছু শুনতে ও দেখতে পাবেন।’ আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশন তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে, নগরবাউল ও আর্ক ছাড়াও দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য এ আয়োজনে সংগীত পরিবেশন করবে।

এ ছাড়া গিটারিস্ট ওনি হাসান ওয়ারফেজের সঙ্গে বিশেষ পরিবেশনায় অংশ নেবেন বলে জানা গেছে। পাশাপাশি একক পরিবেশনাও করবেন তিনি। কনসার্টে একে রাহুলও সংগীত পরিবেশন করবেন। জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীদের অংশগ্রহণে আয়োজনটি ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।



ফেসবুক কর্নার