October 23, 2026, 3:53 pm
শিরোনাম :

সুস্থ আছেন মোজতবা, পেজেশকিয়ানের সঙ্গে সাত ঘণ্টা বৈঠক

অভয়নগর প্রতিবেদক

 

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সুস্থ আছেন এবং নিয়মিত দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ কূটনীতিক আবদুল মজিদ হাকিম ইলাহি। নিরাপত্তার কারণে তিনি জনসমক্ষে আসছেন না বলে দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতার এই প্রতিনিধি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সম্প্রতি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে মোজতবা সাত ঘণ্টা বৈঠক করেছেন।

প্রায় আট মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় আহত হওয়ার পর থেকে মোজতবাকে জনসমক্ষে দেখা যায়নি। ওই হামলায় তাঁর বাবা ও ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। বাবার মৃত্যুর পর সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন মোজতবা। এরপর থেকে তিনি লিখিত বিবৃতির মাধ্যমে যোগাযোগ করলেও প্রকাশ্যে আসেননি। ইলাহির দাবি, মোজতবা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন, নিয়মিত প্রতিবেদন পাচ্ছেন এবং বড় সিদ্ধান্তগুলো চূড়ান্ত করছেন। তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ থাকলেও কূটনীতিকের ভাষ্য, তিনি স্বাভাবিকভাবেই দায়িত্ব পালন করছেন।

এদিকে, ইরানের নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্পের দাবি, যুদ্ধ পরিচালনা করছে কে, তা স্পষ্ট নয়। ভ্যান্সও ইরানে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তার কথা বলেছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বক্তব্যের বিরোধিতা করে জানিয়েছে, ওয়াশিংটনের কর্মকর্তারা দেশটির প্রতিনিধিদের পরিচয় ও সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি সম্পর্কে জানেন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে ইরানের নেতৃত্ব, নিরাপত্তা পরিস্থিতি ও অর্থনীতি নিয়ে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার