October 28, 2026, 3:00 pm
শিরোনাম :
চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ অভিযোগ, শিক্ষক পলাতক কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফসহ চার নেতার রায় বৃহস্পতিবার লক্ষ্মীপুরে হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, গ্রেপ্তার ১ সোনারগাঁয়ে বাসের সিটে লুকানো ২৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ বড়াইগ্রামে বাসে তল্লাশি, ১৭ হাজার ৭০০ ইয়াবাসহ আটক এক অনুমোদন ও মাস্টারপ্ল্যান লঙ্ঘনের অভিযোগে এমপি মাসুদ সাঈদীর রিসোর্টের কাজ বন্ধ মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ নাটোরে ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপিপুত্র ৩ দিনের রিমান্ডে তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় পাশে থাকবে জাপান

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ অভিযোগ, শিক্ষক পলাতক

আল মামুন

যশোরের অভয়নগরে বিদ্যালয়ের টয়লেটে নিয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগে মোহাম্মদ ইমরান নামে এক সহকারী শিক্ষক পলাতক রয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
​
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার ক্লাস চলাকালে শিক্ষক ইমরান কৌশলে শিশুটিকে বিদ্যালয়ের টয়লেটে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে অভিযুক্ত শিক্ষক তাকে হুমকি দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। পরদিন মঙ্গলবার সকালে শিশুটির শারীরিক যন্ত্রণা ও অসুস্থতা বাড়লে বিষয়টি পরিবারের নজরে আসে।
​
মঙ্গলবার বিকেলে খবর পেয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু শিশুটিকে তার বাড়ি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। প্রাথমিক পরীক্ষা শেষে হাসপাতালে ধর্ষণের আলামত নিশ্চিত করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে পাঠানো হয়।
​অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, ভুক্তভোগী শিশুর পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার