November 2, 2026, 11:28 am

অপুকে চুমু আদনানের, বিয়ের গুঞ্জন ঘিরে নতুন আলোচনা

অভয়নগর প্রতিবেদক

 

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকে চুমু দিচ্ছেন এক যুবক। দুজনের পরনে বর-কনের সাজ। মেহেদি অনুষ্ঠানের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে আলোচনা। ভিডিওতে থাকা যুবকের নাম আদনান আজাদ। তবে এটি বাস্তব বিয়ে কিংবা ব্যক্তিগত সম্পর্কের ঘোষণা নয়, বরং একটি প্রচারণামূলক ভিডিওর অংশ।

ভিডিওতে দেখা যায়, মেহেদি পরানোর একপর্যায়ে দুষ্টুমি করে অপুকে চুমু দেন আদনান। এতে লাজুক হাসিতে মেতে ওঠেন অভিনেত্রী। এর আগে গত ১৫ অক্টোবর আদনানের সঙ্গে রোমান্টিক আবহের কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন অপু। এরপর থেকেই তাঁদের সম্পর্ক ও নতুন কাজ নিয়ে আলোচনা শুরু হয়।

প্রায় ১৮ বছর আগে ‘পাষাণের প্রেম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন অপু ও আদনান। সম্প্রতি অপু জানিয়েছেন, আদনান বড় পরিসরে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন। এ জন্য বিদেশ থেকে ভালো একটি টিম আনার বিষয়েও আলোচনা চলছে। দুজনের একসঙ্গে ফটোশুট ও ভাইরাল ভিডিওকে সেই নতুন সিনেমার পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে।



ফেসবুক কর্নার