November 4, 2026, 1:43 pm
শিরোনাম :
সাভার-আশুলিয়ায় সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন; আহত সাংবাদিকরা সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, অস্ত্র উদ্ধার শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশের দায় সরকারের: নাহিদ পোশাকশ্রমিক তৌফিকের মৃত্যুতে নিন্দা, তদন্তের দাবি জামায়াত আমিরের তাহসিফ হত্যা মামলায় দিশার ফের তিন দিনের রিমান্ড ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে ৬ হাজার টাকা জরিমানা ডিবি হেফাজতে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান নবজাতকের মৃত্যুতে মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধ চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে রাষ্ট্রপতির আহ্বান তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া মাহফিল

চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

অভয়নগর প্রতিবেদক

 

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। বুধবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। এ সময় চীনকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মোংলা বন্দর আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর এবং চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, এসব উদ্যোগ বাংলাদেশের যোগাযোগব্যবস্থা, শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।

এ ছাড়া কুনমিং ও চট্টগ্রামকে সংযুক্ত করার প্রস্তাবিত করিডোর এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোরসহ বহুমাত্রিক যোগাযোগব্যবস্থা সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রপতি। এ ক্ষেত্রে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রস্তাবকে স্বাগত জানান তিনি। এসব উদ্যোগের মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি।



ফেসবুক কর্নার