
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজ কার্যালয় থেকে তাঁকে হেফাজতে নেয় ডিবির একটি দল।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম। তিনি জানান, ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়ার কারণ সম্পর্কে ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. আখতার হোসেন জানান, সম্প্রতি ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।