November 5, 2026, 9:19 pm
শিরোনাম :
ট্রিপল মার্ডার: ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন প্রধানমন্ত্রীর সফরে মোংলা বন্দরে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের পাউরুটিতে ব্লেড, উদ্বিগ্ন অভিভাবকরা কুড়িগ্রাম পৌরসভায় ১০ বছর ধরে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার খুলনায় শিল্পাঞ্চল গড়ার পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড মানিকগঞ্জ মেডিকেলে সংবাদ সংগ্রহে বাধা, ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ সিরাজগঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ, জরিমানা দুইজনকে সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার পণ্য জব্দ মাদকের প্রভাব নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করতে হবে

আদালতে অনুপস্থিতি, ফের আইনি জটিলতায় নোরা ফাতেহি

অভয়নগর প্রতিবেদক

 

২০০ কোটি রুপির চাঁদাবাজি মামলায় নতুন করে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। সুকেশ চন্দ্রশেখরকে ঘিরে আলোচিত এ মামলায় গত ২ নভেম্বর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির হওয়ার নির্দেশ থাকলেও উপস্থিত হননি তিনি। ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততার কারণ দেখিয়ে তাঁর আইনজীবীরা হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেন। তবে আদালত এতে অসন্তোষ প্রকাশ করে নতুন করে সমন জারি করেছেন। আগামী ৬ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

নোরার আইনজীবীদের দাবি, অভিনেত্রী এ মামলার কোনো অভিযুক্ত নন; তদন্তে সহায়তার জন্য তাঁকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছে। তাঁদের ভাষ্য, অল্প সময়ের নোটিশে সমন পাওয়া এবং আগে থেকে নির্ধারিত পেশাগত চুক্তি থাকায় নোরার পক্ষে আদালতে উপস্থিত হওয়া সম্ভব হয়নি। তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সুকেশ ও তাঁর স্ত্রী লীনা মারিয়া পলের সঙ্গে নোরার যোগাযোগের তথ্য পায়। জিজ্ঞাসাবাদে নোরা জানিয়েছিলেন, একটি অনুষ্ঠানে পারফরম্যান্সের বিনিময়ে তাঁকে বিএমডব্লিউ গাড়ি, গুচির ব্যাগসহ দামি উপহার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সুকেশের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকার কথা অস্বীকার করেন তিনি। পরে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাঁর জবানবন্দি রেকর্ড করা হয় এবং চার্জশিটে তাঁকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়।

অন্যদিকে, সুকেশ চন্দ্রশেখর দাবি করেছেন, মরক্কোর কাসাব্লাঙ্কায় বাড়ি কেনার জন্য নোরাকে কোটি কোটি রুপি দিয়েছিলেন তিনি। জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও নোরা ঈর্ষান্বিত ছিলেন বলে অভিযোগ করেন সুকেশ। তবে এসব অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হয়নি। উল্লেখ্য, কারাগারে থাকা অবস্থায় ব্যবসায়ী শিবিন্দার সিং ও মলবিন্দার সিংয়ের স্ত্রীদের কাছ থেকে প্রায় ২০০ কোটি রুপি চাঁদাবাজির অভিযোগ রয়েছে সুকেশের বিরুদ্ধে। এ ঘটনায় দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা মামলা করে। আগামী ৬ নভেম্বরের শুনানিতে নোরার উপস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মহলে আগ্রহ তৈরি হয়েছে।



ফেসবুক কর্নার