November 12, 2026, 12:32 am
শিরোনাম :
মিস ইউনিভার্সে মাহিকে ভোট দেবেন যেভাবে সরকারের সফলতা দৃশ্যমান নয়, ব্যর্থতা প্রকট: পীর সাহেব চরমোনাই নয় বছরের পথচলার ইতি, ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে আবেগঘন পোস্ট পলাশের শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের দাবিতে সিলেটে মশাল মিছিল দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড়, হুমকির চিরকুট আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন অভিনেত্রী শবনম আয়াতুল কুরসি খোদাই করা পান্নার গয়না, আইনি নোটিশ পেলেন কারিনা রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায় উপকূল দিবস, ৫৬ বছরেও অমলিন ক্ষত ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো বাংলাদেশি সংবাদমাধ্যমকে স্ত্রীর পরিবারের সঙ্গে তুলনা লঙ্কান কোচের

দোয়ারাবাজারে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মহিউদ্দিন জুয়েল, স্টাফ রিপোর্টার, দোয়ারাবাজার।

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিশেষ অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ঝুটন মিয়া (২৬) ও মো. সুজন মিয়া (২৫) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার একদল পুলিশ উপজেলার ৭ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াপাড়া রসরাই জামে মসজিদের প্রধান ফটকের সামনে ইটসলিং পাকা রাস্তায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ঝুটন মিয়া উপজেলার রাজনগর গ্রামের জাকির হোসেনের ছেলে এবং সুজন মিয়া মহব্বতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আরেক আসামি রাজনগর গ্রামের সিকান্দর আলীর ছেলে আজিজুল হক (৩০) পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।



ফেসবুক কর্নার