November 12, 2026, 12:24 am
শিরোনাম :
মিস ইউনিভার্সে মাহিকে ভোট দেবেন যেভাবে সরকারের সফলতা দৃশ্যমান নয়, ব্যর্থতা প্রকট: পীর সাহেব চরমোনাই নয় বছরের পথচলার ইতি, ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে আবেগঘন পোস্ট পলাশের শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের দাবিতে সিলেটে মশাল মিছিল দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড়, হুমকির চিরকুট আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন অভিনেত্রী শবনম আয়াতুল কুরসি খোদাই করা পান্নার গয়না, আইনি নোটিশ পেলেন কারিনা রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায় উপকূল দিবস, ৫৬ বছরেও অমলিন ক্ষত ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো বাংলাদেশি সংবাদমাধ্যমকে স্ত্রীর পরিবারের সঙ্গে তুলনা লঙ্কান কোচের

ভাঙ্গায় মশাল মিছিলে গ্রেপ্তার চার কিশোর পেল জামিন

বিপ্লব পোদ্দার, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি।

ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মশাল মিছিল করার অভিযোগে গ্রেপ্তার চার কিশোরের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১১ নভেম্বর) দুপুরে ফরিদপুর শিশু আদালতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে বিজ্ঞ আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নুরপুর এলাকায় প্রয়াত চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদের বাড়ির সামনের পাকা সড়কে মশাল মিছিল বের করার অভিযোগে চার কিশোরকে গ্রেপ্তার করে ভাঙ্গা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন রাহুল ইসলাম (১৭), পিতা ইস্কেন্দার শরীফ, সাং গঙ্গাধরদী; আশিক শেখ (১৬), পিতা মৃত ইকবাল শেখ, সাং ছিলাধরচর; সামিউল শেখ (১৫), পিতা বাবুল শেখ, সাং ছিলাধরচর এবং আমির হামজা ওরফে নুর (১৭), পিতা আহম্মেদ আলী, সাং পশ্চিম হাসামদিয়া, কোর্টপাড়া। তাঁরা সবাই ভাঙ্গা উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচি সফল করার উদ্দেশ্যে ভাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ওই মিছিল বের করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ভাঙ্গা থানার এসআই খালিদ মাহমুদ, এসআই মোহাম্মদ মিজানুর রহমান ও এসআই মো. আলমগীর শরীফ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেন। পুলিশের অভিযোগ, মিছিলের মাধ্যমে এলাকায় সরকারবিরোধী অপতৎপরতা, উসকানিমূলক বক্তব্য ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় চার কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়, পরে তাদের আদালতে হাজির করা হয়।



ফেসবুক কর্নার