November 12, 2026, 12:24 am
শিরোনাম :
মিস ইউনিভার্সে মাহিকে ভোট দেবেন যেভাবে সরকারের সফলতা দৃশ্যমান নয়, ব্যর্থতা প্রকট: পীর সাহেব চরমোনাই নয় বছরের পথচলার ইতি, ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে আবেগঘন পোস্ট পলাশের শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের দাবিতে সিলেটে মশাল মিছিল দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড়, হুমকির চিরকুট আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন অভিনেত্রী শবনম আয়াতুল কুরসি খোদাই করা পান্নার গয়না, আইনি নোটিশ পেলেন কারিনা রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায় উপকূল দিবস, ৫৬ বছরেও অমলিন ক্ষত ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো বাংলাদেশি সংবাদমাধ্যমকে স্ত্রীর পরিবারের সঙ্গে তুলনা লঙ্কান কোচের

ইনানীতে ১৫ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, বড় মজুতের সম্ভাবনা

শামসুল আলম সাহীন, স্টাফ রিপোর্টার (কক্সবাজার)।

 

 

কক্সবাজারের উখিয়ার ইনানীর ছোট ইনানী এলাকায় নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন টানা ১৫ দিন ধরে জ্বলছে। গত ২৭ অক্টোবর সকালে মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় প্রায় এক হাজার ফুট গভীরে নলকূপ খননের সময় হঠাৎ গ্যাস বের হতে শুরু করে এবং তাতে আগুন ধরে যায়। রাতের বেলায় আগুনের বিশাল শিখায় আলোকিত হয়ে উঠছে আশপাশের এলাকা। আগুন দেখতে ব্রিজের ওপর ভিড় করছেন উৎসুক মানুষ।

ফায়ার সার্ভিস চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। বাপেক্সের সতর্কতা অনুযায়ী, গ্যাসের প্রবাহ বন্ধ না করে আগুন নেভানো হলে ভূগর্ভে গ্যাস জমে বড় ধরনের বিস্ফোরণের ঝুঁকি তৈরি হতে পারে। বাপেক্সের ভূতাত্ত্বিক দলের ভাষ্য, সাধারণত ছোট গ্যাসের পকেট দুই-তিন দিনের মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু ১৫ দিনেও ইনানীতে গ্যাসের প্রবাহ না কমায় ভূগর্ভে বড় মজুত থাকার সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, সেখানে ভারী হাইড্রোকার্বনসহ তেল বা কনডেনসেটও থাকতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

নিরাপত্তার জন্য ঘটনাস্থলের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে উখিয়া উপজেলা প্রশাসন। সেখানে আগুন জ্বালানো, ধূমপান ও লাইটার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ইনানী ছোট খাল ও শফিরবিল এলাকার প্রায় ৪০০ পরিবার বাপেক্সের চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে। ১৫ দিনের পর্যবেক্ষণ শেষে বাপেক্স রিলিফ কূপ খননের সিদ্ধান্ত নেবে। পরবর্তী জরিপের মাধ্যমে গ্যাসের প্রকৃত মজুত সম্পর্কে জানা যাবে। সম্ভাবনা সত্য হলে এটি দেশের ৩১তম গ্যাসক্ষেত্র হতে পারে।



ফেসবুক কর্নার