November 14, 2026, 12:41 am
শিরোনাম :
ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা মার্কিন সিনেটর এল-সাঈদের ওসমানীনগরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান আটক-৩ মাগুরা-যশোর সড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৩, আহত অন্তত ২০ পঞ্চগড়ে ১৯ কোটি টাকার সেচ প্রকল্পের কাজ উদ্বোধন করলে প্রতিমন্ত্রী সুবিধাজনক সময়ে হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল ১৫০ বছর বাঁচার লক্ষ্য, বানরের ওপর দীর্ঘায়ু গবেষণা রাশিয়ায় বোজ্যাক হর্সম্যান’-এর অ্যানিমেটর মাইকেল রবার্টসের মৃত্যু ব্যবসায়িক সমালোচনার মধ্যে দোয়া চাইলেন অনন্ত-বর্ষা

প্রবাসফেরত স্বামীকে নিয়ে বিমানবন্দরে তিন নারীর কাড়াকাড়ি

অভয়নগর প্রতিবেদক

প্রবাস থেকে দেশে ফিরেছেন এক ব্যক্তি। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে এসে তিন নারী নিজেদের স্বামী দাবি করে শুরু করেন টানাটানি। তাকে নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে তিন নারীর মধ্যে বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এরই মধ্যে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে চলছে নানা আলোচনা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর এলাকার একটি সড়কের পাশে প্রবাসফেরত ওই ব্যক্তিকে ঘিরে রেখেছেন তিন নারী। প্রত্যেকেই তাকে নিজের বৈধ স্বামী বলে দাবি করছেন। একপর্যায়ে তাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য শুরু হয় টানাটানি।
ভিডিওতে তিন নারীর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়, চিৎকার ও ধস্তাধস্তি করতে দেখা যায়। তাদের একজনকে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়। অন্যদিকে, প্রত্যেকেই নিজের দাবি প্রতিষ্ঠার চেষ্টা করেন। আকস্মিক এ ঘটনায় ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়।
তবে ওই ব্যক্তির সঙ্গে তিন নারীর প্রকৃত সম্পর্ক কী, তাদের দাবির সত্যতা কতটুকু কিংবা ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে থাকা ব্যক্তি ও নারীদের পরিচয়ও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে, সে বিষয়েও নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লেও ঘটনার প্রকৃত রহস্য এখনো অজানা।



ফেসবুক কর্নার