November 14, 2026, 12:39 am
শিরোনাম :
ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা মার্কিন সিনেটর এল-সাঈদের ওসমানীনগরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান আটক-৩ মাগুরা-যশোর সড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৩, আহত অন্তত ২০ পঞ্চগড়ে ১৯ কোটি টাকার সেচ প্রকল্পের কাজ উদ্বোধন করলে প্রতিমন্ত্রী সুবিধাজনক সময়ে হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল ১৫০ বছর বাঁচার লক্ষ্য, বানরের ওপর দীর্ঘায়ু গবেষণা রাশিয়ায় বোজ্যাক হর্সম্যান’-এর অ্যানিমেটর মাইকেল রবার্টসের মৃত্যু ব্যবসায়িক সমালোচনার মধ্যে দোয়া চাইলেন অনন্ত-বর্ষা

জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণে অর্থায়ন জরুরি: শামা ওবায়েদ

অভয়নগর প্রতিবেদক

 

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ এবং পর্যাপ্ত অর্থায়ন জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এ ক্ষেত্রে জেন্ডার-সংবেদনশীল জলবায়ু পরিকল্পনা, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং পর্যাপ্ত অর্থায়নে গুরুত্ব দিতে হবে। বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩১)-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শুক্রবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ইউএন উইমেন বাংলাদেশ যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। শামা ওবায়েদ জানান, জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক কার্যক্রম সমন্বয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি জলবায়ুবিষয়ক উইং প্রতিষ্ঠা করা হয়েছে। এটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নাগরিক সমাজের সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে। এ সময় তিনি জেন্ডারভিত্তিক তথ্য-উপাত্ত সংগ্রহ, জ্ঞান ব্যবস্থাপনা জোরদার এবং জলবায়ু অর্থায়নে নারীর প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্মসচিব রুবিনা ফেরদৌসী। তিনি জানান, বাংলাদেশ ২০২৪ সালে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার কর্মপরিকল্পনা (সিসিজিএপি) গ্রহণ করেছে এবং এর বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা জোরদার করা হচ্ছে। আলোচনায় বক্তারা সরকারি বাজেটের পাশাপাশি উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। তাঁদের মতে, জলবায়ু অভিযোজন কার্যক্রমে নারীদের চাহিদা ও অগ্রাধিকারকে গুরুত্ব দিয়ে কার্যকর অর্থায়ন নিশ্চিত করতে হবে।



ফেসবুক কর্নার