November 14, 2026, 12:40 am
শিরোনাম :
ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা মার্কিন সিনেটর এল-সাঈদের ওসমানীনগরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান আটক-৩ মাগুরা-যশোর সড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৩, আহত অন্তত ২০ পঞ্চগড়ে ১৯ কোটি টাকার সেচ প্রকল্পের কাজ উদ্বোধন করলে প্রতিমন্ত্রী সুবিধাজনক সময়ে হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল ১৫০ বছর বাঁচার লক্ষ্য, বানরের ওপর দীর্ঘায়ু গবেষণা রাশিয়ায় বোজ্যাক হর্সম্যান’-এর অ্যানিমেটর মাইকেল রবার্টসের মৃত্যু ব্যবসায়িক সমালোচনার মধ্যে দোয়া চাইলেন অনন্ত-বর্ষা

মৃত্যুর দুদিন আগে বেলি ফুলের কথা, সড়কে প্রাণ গেল ঢাবি শিক্ষার্থীর

অভয়নগর প্রতিবেদক

 

মৃত্যুর মাত্র দুদিন আগে নিজের কবরের পাশে বেলি ফুলগাছ লাগানোর ইচ্ছা প্রকাশ করে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুসাইন কবির অপু (২৫)। বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে পাবনার মাধপুর-শোলাবাড়িয়া মহাসড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী অপু নিহত হন। বৃহস্পতিবার সকাল ১০টায় জানাজা শেষে আতাইকুলার রঘুনাথপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। পরিবারের পক্ষ থেকে তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী কবরের পাশে বেলি ফুলগাছ লাগানো হয়েছে।

অপু পাবনার আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামের আব্দুল কাদেরের ছোট ছেলে। তাঁর বাবা আড়িয়াডাঙ্গী উচ্চবিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, ২০১৮ সালে আতাইকুলা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের মেধাতালিকায় অষ্টম স্থান অর্জন করেন অপু। পরে নটরডেম কলেজ ও ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। সর্বশেষ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে মোটরসাইকেল নিয়ে পাবনা যাওয়ার পথে শোলাবাড়িয়া এলাকায় পৌঁছালে কাজিরহাটগামী আব্দুল্লাহ আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বৃহস্পতিবার আতাইকুলা থানায় মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর দাফন সম্পন্ন করা হয়েছে।



ফেসবুক কর্নার