November 14, 2026, 12:43 am
শিরোনাম :
ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা মার্কিন সিনেটর এল-সাঈদের ওসমানীনগরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান আটক-৩ মাগুরা-যশোর সড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৩, আহত অন্তত ২০ পঞ্চগড়ে ১৯ কোটি টাকার সেচ প্রকল্পের কাজ উদ্বোধন করলে প্রতিমন্ত্রী সুবিধাজনক সময়ে হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল ১৫০ বছর বাঁচার লক্ষ্য, বানরের ওপর দীর্ঘায়ু গবেষণা রাশিয়ায় বোজ্যাক হর্সম্যান’-এর অ্যানিমেটর মাইকেল রবার্টসের মৃত্যু ব্যবসায়িক সমালোচনার মধ্যে দোয়া চাইলেন অনন্ত-বর্ষা

ওসমানীনগরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান আটক-৩

ওসমানীনগর সিলেট প্রতিনিধি

 

    সিলেটের ওসমানীনগরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ইলাশপুর গ্রামের রাস্তা থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতদের শুক্রবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে, তারা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত নয় বলে জানায় একটি সূত্র।
     স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৩টার দিকে ইলাশপুর এলাকায় হঠাৎ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লেগান শুনতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ওসমানীনগর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন উপজেলার ইলাশপুর গ্রামের সুমন আলীর ছেলে মারুফ মিয়া (২০), অজিত দেবের ছেলে অয়ন দেব (২৮) এবং শাওন করের ছেলে বাধন কর (১৬)। বাধান কর নবম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, আটকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।



ফেসবুক কর্নার