November 19, 2026, 5:31 am
শিরোনাম :
লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ

১৪৮ বছর পর হিলি স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি

স্টাফ রিপোর্টার: জাকিয়া ডলি, হাকিমপুর (দিনাজপুর)।

 

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। মন্ত্রী প্রফেসর ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন এমপির উদ্যোগে হিলি রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু হয়েছে। স্থানীয়রা এটিকে ঐতিহাসিক অর্জন হিসেবে দেখছেন।

এতদিন হিলি স্টেশনে যাত্রাবিরতি না থাকায় ঢাকা থেকে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তিতে পড়তেন হাকিমপুরবাসী। অনেককে আশপাশের বিভিন্ন উপজেলা ও জেলার স্টেশনে নেমে অতিরিক্ত পথ পাড়ি দিয়ে বাড়ি ফিরতে হতো। এতে সময়, অর্থ ও শ্রমের অপচয় হতো।

নতুন এ যাত্রাবিরতির ফলে হাকিমপুরসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ ও স্বস্তিদায়ক হবে বলে আশা করছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে হিলির রেল যোগাযোগ আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ এর সুফল ভোগ করবেন।



ফেসবুক কর্নার