November 19, 2026, 5:32 am
শিরোনাম :
লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ

মাকে পিটিয়ে হত্যার দায়ে মির্জাপুরের ছেলে ইউনুস মণ্ডলের মৃত্যুদণ্ড

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইলের মির্জাপুরে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলে মো. ইউনুস মণ্ডলকে (২৫) মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৫ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডিত ইউনুস মণ্ডল মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিন ও নিহত ফুলমালা বেগমের ছেলে। রায়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে ফাঁসি কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ফুলমালা বেগম ছোট ছেলে ইউনুসের সঙ্গে একই বাড়িতে থাকতেন এবং তাঁরা কৃষিকাজ করতেন। ইউনুস প্রায়ই মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন। ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় গালিগালাজের একপর্যায়ে তিনি ঘর থেকে বাঁশের লাঠি এনে মায়ের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই ফুলমালা বেগমের মৃত্যু হয়। ঘটনার পর নিহতের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় হত্যা মামলা করেন।
পরদিন পুলিশ ইউনুসকে গ্রেপ্তার করলে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশের লাঠি উদ্ধার করা হয়। বিচার চলাকালে অভিযোগ গঠনের সময়ও তিনি আদালতে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন জানান, সাক্ষ্যপ্রমাণ, ময়নাতদন্ত প্রতিবেদন ও আসামির দোষ স্বীকারোক্তি পর্যালোচনা করে আদালত এ রায় দেন।



ফেসবুক কর্নার