November 19, 2026, 5:32 am
শিরোনাম :
লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর ডোবায় যুবকের মরদেহ

অভয়নগর প্রতিদেক

মাদারীপুরে নিখোঁজের চার দিন পর পরিত্যক্ত ডোবা থেকে আশিক খান (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার একটি ধানক্ষেতের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আশিক ওই এলাকার মৃত আজিজ খানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১১ নভেম্বর একটি মামলায় জামিনে কারামুক্ত হন তিনি। বৃহস্পতিবার সকালে মাছ ধরার জাল নিয়ে বাড়ির পাশের খালে গিয়ে আর ফেরেননি। শুক্রবার পরিবারের সদস্যরা সদর মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন।
রোববার স্থানীয়রা খালের অপর পাশে পরিত্যক্ত ডোবায় মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আশিকের বলে শনাক্ত করে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের স্বজনদের অভিযোগ, জমি নিয়ে প্রতিবেশী কবির মাতুব্বরের সঙ্গে বিরোধের জেরে আশিককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বোন নিপা আক্তার সুষ্ঠু তদন্ত ও কঠিন বিচারের দাবি জানান।
তবে কবির মাতুব্বরের এক আত্মীয় অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনার সঙ্গে কবির বা তাঁর লোকজন জড়িত নন; স্থানীয় রাজনীতি ও দলাদলির কারণে তাঁদের নাম জড়ানো হচ্ছে। সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ কাজ করছে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।



ফেসবুক কর্নার