November 19, 2026, 5:31 am
শিরোনাম :
লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ

গাজীপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অভয়নগর প্রতিদেক

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে গাছা থানা পুলিশ। পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটের দিকে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. আশিক সাঈদের নির্দেশনায় গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় কলমেশ্বর এলাকার আকাশ মার্কেটসংলগ্ন ফরমান আলীর বাড়ির চতুর্থ তলার একটি ভাড়া বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আলী হোসেন ওরফে রজব (৪৪) ও তাঁর স্ত্রী সাবিনা বেগম (৩৮)। তাঁদের স্থায়ী বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর থানার খাজুরিয়া এলাকায়। তাঁরা গাছা থানার কলমেশ্বর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় এবং হেফাজত থেকে ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
প্রাথমিকভাবে পুলিশের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে গাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে



ফেসবুক কর্নার