June 24, 2026, 4:39 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

২ ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ অস্ট্রেলিয়ার, ফিরল ২ যুগ আগের স্মৃতি

অভয়নগর প্রতিবেদক

পার্থ ও ব্রিসবেনে সিরিজের প্রথম দুই টেস্টে দাপুটে জয় পেয়েছিল অজিরা। প্রথমটি দু’দিন এবং অপরটিতে ফল এসেছে চার দিনে। চলমান অ্যাশেজে এই প্রথম পাঁচ দিনে গড়াল ম্যাচ। অ্যাডিলেডে তৃতীয় টেস্টে সফরকারী ইংল্যান্ডকে ৮২ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।
এই জয়ে টানা তৃতীয় টেস্ট জিতে ২ ম্যাচ বাকি থাকতেই ৩-০ ব্যবধানে সিরিজও নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। এবারের আগে ২০০২–০৩ মৌসুমে ১১ দিনের মধ্যে অ্যাশেজ জিতেছিল অস্ট্রেলিয়া। দুই দশকের বেশি সময় পর স্টিভ ওয়াহর দলের রেকর্ডের পাশে ভাগ বসিয়েছে প্যাট কামিন্স বাহিনী।

রোববার (২১ ডিসেম্বর) ইংলিশদের শেষ দিনটা দিনটা শুরু হয়েছিল ২২৮ রানে পিছিয়ে থেকে। সম্বল ছিল মাত্র ৪ উইকেট। স্মিথ ও জ্যাকসের ব্যাটে এদিন ভালোই শুরু করে সফরকারীরা।
২ রানে অপরাজিত থেকে পঞ্চম দিনের খেলা শুরু করা স্মিথ থামেন ৬০ রানে স্টার্কের শিকার হয়ে। অষ্টম উইকেটে কার্সকে নিয়ে আরেকটি বড় জুটি গড়ে তোলার চেষ্টা করেন জ্যাকস। যে জুটি ইংল্যান্ডের লক্ষ্য নিয়ে যায় একশ’র নিচে।

কিন্তু জ্যাকস ৪৭ রানে স্টার্কের শিকার হওয়ার পরই ম্যাচ থেকে ছিটকে যায় স্টোকসের দল। শেষ দুটি উইকেটের একটি স্টার্ক ও অন্যটি তুলে নেন বোলান্ড। আর এতেই জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।
স্বাগতিকদের পক্ষে ৩টি করে উইকেট তুলে নেনে মিচেল স্টার্ক, নাথান লায়ন ও।প্যাট কামিন্স। সিরিজের ফলাফল নির্ধারিত হলেও আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে বক্সিং ডে টেস্ট দিয়ে ফের মাঠে ফিরবে অ্যাশেজের লড়াই।



ফেসবুক কর্নার