November 19, 2026, 3:46 am
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

গাংনীতে ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার, কয়েকটিতে ‘জয় বাংলা’ লেখা

মামুনুর রশীদ, মেহেরপুর জেলা প্রতিনিধি।

মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি স্থান থেকে লাল টেপে মোড়ানো ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। উদ্ধার করা বস্তুগুলোর কয়েকটিতে ‘জয় বাংলা’ লেখা রয়েছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তেঁতুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়ায় মৃত রুহুল কুদ্দুসের ছেলে মো. হযরত আলীর বাড়ির মার্কেটের সামনে তিনটি বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে। এ সময় তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
একই ইউনিয়নের বলতলা বাজারের কাছের একটি ব্রিজের ওপর থেকেও আরও তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে দুর্বৃত্তরা সেগুলো রেখে গেছে। সকাল আনুমানিক ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো উদ্ধার করে; এ সময় বিজিবি সদস্যরাও উপস্থিত ছিলেন। উদ্ধার করা মোট ছয়টি বস্তুর মধ্যে তিনটিতে ‘জয় বাংলা’ লেখা রয়েছে বলে জানা গেছে।
পৃথক দুই স্থানে একই ধরনের বস্তু উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কারা, কী উদ্দেশ্যে এসব বস্তু রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধার করা বস্তুগুলো প্রকৃত বোমা কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।



ফেসবুক কর্নার