November 18, 2026, 7:40 pm
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

জনবল সংকট ও জরাজীর্ণ ভবনে ধুঁকছে সোনাপুর স্বাস্থ্যকেন্দ্র

লিটন হোসেন, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নে ৩০ বছর ধরে পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম। সরেজমিনে দেখা যায়, সংস্কারের অভাবে ভবনের অধিকাংশ স্থানের পলেস্তারা খসে পড়েছে, আশপাশে ঝোপঝাড় জন্মেছে এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা খারাপ হওয়ায় অল্প বৃষ্টিতেই ভেতরে পানি জমে। কেন্দ্রটিতে সুপেয় পানি ও টয়লেটের ব্যবস্থা নেই। প্রতিদিন আশপাশের অর্ধশতাধিক মানুষ এখানে সেবা নিতে আসেন। ডেলিভারি সেবা থাকার কথা থাকলেও তা দেওয়া হয় না। রোগী ও চিকিৎসাসংশ্লিষ্টরা দ্রুত ভবন সংস্কারের দাবি জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, কেন্দ্রটিতে একজন উপসহকারী মেডিকেল কর্মকর্তা, একজন ফার্মাসিস্ট, একজন পরিদর্শিকা ও একজন অফিস সহকারীসহ চারজন কর্মরত থাকার কথা। বাস্তবে আছেন একজন পরিদর্শিকা ও একজন অফিস সহায়ক। স্থানীয়দের অভিযোগ, পরিদর্শক তারেক আজিজ জনি ৪ আগস্টের পর থেকে নিরুদ্দেশ। আরেক পরিদর্শিকা সুমী রানী সপ্তাহে দুই দিন আসার কথা থাকলেও মাঝেমধ্যে আসেন। স্থানীয় বাসিন্দা বাহার (৫৬) বলেন, এখানে কোনো ডাক্তার নেই এবং কর্মীরা ইচ্ছামতো অফিস করেন।
পরিবার কল্যাণ পরিদর্শিকা সুমী রানী দাস অভিযোগ অস্বীকার করে জানান, তিনি প্রতি রবি, মঙ্গল ও বুধবার গর্ভবতী মায়ের চেকআপ, পরিবার পরিকল্পনা ও প্রাথমিক চিকিৎসা দেন। উপজেলায় জনবল সংকট থাকলে কখনো যেতে পারেন না। তাঁর ভাষ্য, গত দশ বছর পানি ও টয়লেটের ব্যবস্থা নেই এবং এমন পরিবেশে কাজ করতে গিয়ে তাঁরাও অসুস্থ হওয়ার আশঙ্কায় থাকেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের বলেন, ভবনটি পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ; বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়েছে। শিগগিরই জনবল সংকট সমাধান ও ভবন পুনর্নির্মাণ হবে বলে তিনি জানান।



ফেসবুক কর্নার