November 18, 2026, 7:41 pm
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

শেনজেনে লালগালিচায় একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি

অভয়নগর প্রতিবেদক

 

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর শেনজেনে লালগালিচায় একসঙ্গে দেখা গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠেয় ত্রিপক্ষীয় বৈঠকের আগে বুধবার রাতে আয়োজিত নৈশভোজ ও পারিবারিক ছবি তোলার অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যায়। ক্রেমলিনের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ছবি তোলার আগে পুতিন এগিয়ে গিয়ে ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন। এ সময় পাশে ছিলেন শি জিনপিং। দুই নেতাকে উষ্ণভাবে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায়।

তিন পারমাণবিক শক্তিধর দেশের শীর্ষ নেতাদের আসন্ন বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এর আগে শেনজেন বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানাতে উপস্থিত হন শি জিনপিং। বিমানবন্দরে দুই নেতার করমর্দন ও আলিঙ্গনের ঘটনাকে বিরল কূটনৈতিক সৌজন্য হিসেবে দেখছে আন্তর্জাতিক গণমাধ্যম। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে শিকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছিলেন ট্রাম্প। এবার পারস্পরিক সৌজন্যের অংশ হিসেবে শি একইভাবে অভ্যর্থনা জানিয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া। এদিকে শেনজেনে পৌঁছে পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন শি। সেখানে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার তিন নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, আলোচনায় পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ ও অস্ত্রভাণ্ডার সীমিত করার বিষয়টি গুরুত্ব পেতে পারে। ইরান যুদ্ধ নিয়েও আলোচনা করতে পারেন ট্রাম্প। তবে ইউক্রেন যুদ্ধ আনুষ্ঠানিক এজেন্ডায় থাকবে না বলে জানিয়েছে এক মার্কিন কর্মকর্তা। আল জাজিরার মতে, বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো চুক্তির প্রত্যাশা কম; বরং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে আলোচনার সূচনা হিসেবেই এটিকে দেখা হচ্ছে।



ফেসবুক কর্নার