November 29, 2026, 3:14 am
শিরোনাম :
মেহেরপুর শহরের গুরুত্বপূর্ণ চার স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘিরে চাঞ্চল্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি দিনাজপুরে সর্বজনীন পেনশন মেলা-২০২৬ উদ্বোধন বিএমডিএর পরিচালনা পর্ষদের সদস্য হলেন মাসউদা আফরোজ শুচি মিরপুর টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক ৩৮ বছর বয়সে ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিডের মৃত্যু বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে তিন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ মাকে হারিয়ে শোকাহত সংগীতশিল্পী জিৎ গাঙ্গুলি নিরাপত্তার বেষ্টনী ভেঙে শিশুভক্তের আবদার রাখলেন সালমান ইউটিউবে ১০ লাখ মেম্বারের রেকর্ড গড়লেন সময় রায়না

সিলেট থেকে ফেরার পথে নরসিংদীতে যশোর ছাত্রশিবিরের শিক্ষাসফরের বাস দুর্ঘটনা গুরুতর আহত ৬

প্রতিনিধিঃ আল মামুন গাজী

 

আনন্দঘন শিক্ষাসফর শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পূর্ব শাখার একটি বাস। শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে নরসিংদীর শেষ সীমানায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে জেলা অফিস সম্পাদক আমানুল্লাহ সাদিক এবং মনিরামপুর পৌর শাখার সভাপতি হাদিউজ্জামানসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া বাসে থাকা আরও অন্তত ২৪ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

​ গত ২৫ নভেম্বর রাতে যশোর জেলা পূর্ব শাখার সভাপতি এম মিনারুল ইসলামের নেতৃত্বে জেলা সেক্রেটারিয়েটের সদস্যবৃন্দ এবং ৩২টি শাখার সভাপতি ও সেক্রেটারিরা সিলেটের উদ্দেশ্যে শিক্ষাসফরে রওনা হন। সফর শেষে গত ২৭ নভেম্বর রাতে তাঁরা সিলেটের মায়া কাটিয়ে নিজ জেলা যশোরে ফিরছিলেন।

​রাত তখন গভীর, বাসের অধিকাংশ যাত্রীই ক্লান্ত শরীরে ঘুমে আচ্ছন্ন। রাত আড়াইটার দিকে বাসটি নরসিংদীর শেষ সীমানায় পৌঁছালে চালক ঘুম চোখে হঠাৎ করেই সজোরে ব্রেক কষেন। মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়। রাতের নিস্তব্ধতা ভেঙে চারদিকে ছড়িয়ে পড়ে আহতদের আর্তনাদ।
​এই হৃদয়বিদারক দুর্ঘটনায় জেলা অফিস সম্পাদক আমানুল্লাহ সাদিক গুরুতর আহত হন এবং মনিরামপুর পৌর ছাত্রশিবিরের সভাপতি হাদিউজ্জামানের মুখে মারাত্মক আঘাত লাগে। এ ছাড়া আরও চারজনসহ মোট ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত ও আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আহতরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

​হঠাৎ এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় যশোরের নেতাকর্মী ও আহতদের পরিবারের মাঝে গভীর উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। সবার সুস্থতার জন্য সংগঠনের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।



ফেসবুক কর্নার